
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
[২৮ডিসেম্বর ২০২৫ খ্রি.]গতকাল ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও পুলিশি কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে জেলার সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) অফিস, ভৈরব থানাধীন ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট অফিস, ফাঁড়ি ও ক্যাম্পের সার্বিক প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি ফাঁড়ি ও ক্যাম্পের আওতাধীন এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মামলা সংক্রান্ত অগ্রগতি, নিয়মিত টহল কার্যক্রম এবং জনসাধারণকে প্রদত্ত পুলিশি সেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধ দমন কার্যক্রম জোরদার, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করার নির্দেশনা প্রদান করেন, যাতে সাধারণ জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হয়।
পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি এবং সেই আস্থা ধরে রাখতে প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীল ও সেবামুখী ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শন শেষে তিনি থানায় ও সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের কর্মপরিবেশ, লজিস্টিক সুবিধা, আবাসন, দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও বিভিন্ন অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পুলিশ সুপার মহোদয় এসব সমস্যা সমাধানে বিদ্যমান বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং সকলকে আরও উৎসাহ ও মনোবল নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয়ের এই পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন।
আরও পড়ুন নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড.ফরিদুজ্জামান কে ফুলেল শুভেচ্ছায় বরণ
Leave a Reply