
কালাই প্রতিনিধি মোঃইব্রাহিম হোসেন :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Leave a Reply