1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

লামায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
173

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। তাদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলতে পারে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমদ। তিনি বলেন,
“শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই আজকের দিনের মূল শিক্ষা।”

কৃষি অফিসার আশরাফুজ্জামান বলেন,
“এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা শুধু অর্জন নয়—তা রক্ষা করার দায়িত্বও আমাদের।”

সহকারী পুলিশ সুপার মাসুম সরদার বলেন,
“দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তখন যেমন বুদ্ধিজীবীদের টার্গেট করেছিল, আজও নানা রূপে ষড়যন্ত্র চলছে। সবাইকে সচেতন থাকতে হবে।”

এছাড়া বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, এলজিইডির প্রকৌশলী আবু হানিফ, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে দেশ গঠনের আহ্বান জানান।

আরও পড়ুন আলোয়াখোয়া আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park