1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে’ -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত
86

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২৬ শে ফেব্রæয়ারি প্রথম দিকে অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

একইসঙ্গে তিনি প্রতিহিংসা ভুলে একটি সুন্দর, ভালোবাসার দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার ঠাকুরগাঁও আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আইনশৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে। ভালো আছে। কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে। সেটা হওয়ার সম্ভাবনা নেই।” বড় দল হিসেবে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এটা একটা স্রোতোশীর নদীর মতো।

এখানে চারটা পাঁচটা করে ক্যানডিডেট থাকে। কিছু তো সমস্যা হবে। এটা বরাবর হয়ে আসছে, কোনো সমস্যা নাই। এটা হওয়া মানেই হচ্ছে বোঝা যায় যে এটি একটি বড় রাজনৈতিক দল।”

সাংবিধানিক ও কাঠামোগত পরিবর্তনের গুরুত্ব : প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার কর্তৃক গঠিত ছয়টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের উদ্যোগের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা একটা ট্রানজেকশন পিরিয়ডে আছি। ফ্যাসিজম, কর্তৃত্ববাদী একটা অবস্থা থেকে ডেমোক্রেসি ট্রানজেকশন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, তৈরি হচ্ছি।”

মির্জা ফখরুল বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই ব্যবস্থা নতুন হলেও, রাজনৈতিক দলগুলো আপাতত একমত হয়েছে এই কারণে যে, এটি ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ তৈরি করবে এবং নিম্ন কক্ষকে এককভাবে ক্ষমতাসীন হতে দেবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ: “একটা ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে তাহলে দেখা যায় যে সে কর্তৃত্ববাদী হয়ে যায়। এক্ষেত্রে আমরা একমত হচ্ছি যে দুই ট্রামের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া যাবে না।”

ক্ষমতার ভারসাম্য: রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা হয়েছে। স্বাধীন বিচার বিভাগ: বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার বিষয়ে সবাই একমত হয়েছেন। মির্জা ফখরুল এই পরিবর্তনগুলোকে বাংলাদেশের রাজনীতিতে আসা ‘মৌলিক পার্মানেন্টাল পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যক্তিগত কষ্টের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর রাজনৈতিক জীবনে মনে হয়েছে আমি যদি আইনজীবী হতাম এতটা অত্যাচার আমার উপর হত না।”

তিনি আশা না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি আশাবাদী মানুষ। আমি জেলের পর জেলে গিয়েছি। ১৫ বছর কষ্ট করেছি কিন্তু আশা ছাড়িনি আমি এটা বিশ্বাস করি আমি যদি লড়াই করি, চলতে থাকি তাহলে নিঃসন্দেহে একদিন না একদিন বিজয় আসবেই।”

নতুন প্রজন্মের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এনসিপি ছেলেদের একটি দল হয়েছে। ইয়াং বয়েজ। “আমাদের উচিত এ ধরনের ইয়াং ছেলেদেরকে স্বাগত জানানো। কারণ আমাদের পরে নিউ জেনারেশন দরকার হবে, যারা প্রকৃত অর্থে দেশকে কিছু দিতে পারবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ওঠা ‘সমঝোতার মানুষ’ সমালোচনার জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন,আমার সবচেয়ে বড় সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতে।

এ সময় মির্জা ফখরুল প্রশ্ন করেন , “আর কতদিন যুদ্ধ করব? আর কতদিন মারামারি করবো, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এসবের মধ্যে থাকব? আমাদের একটা জায়গায় আসা উচিত, এতে আমাদের সমাজটাকে আমরা একটা শান্তির মধ্যে নিতে পারব।”

৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর কারাবন্দী খালেদা জিয়ার প্রথম প্রতিক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, ম্যাডাম জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও যে ছোট্ট ড্রাফটে তার সংশোধনী বসিয়েছিলেন, তার প্রথম লাইনটি ছিল: “প্রথম রাইটটা লেখবা এখন আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়।”

মির্জা ফখরুল বলেন, “দেখেন কত উঁচু মনের নেতা। এত ভয়াবহ ঘটনা, প্রায় ২ হাজার ছাত্র, নারী, শিশু নিহত হয়েছে। ৬ বছর ধরে জেলে। প্রথম কথাই বললেন আর কোনো প্রতিহিংসা নয়। প্রতিশোধ নয়। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর ভালোবাসার দেশ গড়বো।” তিনি এটিকে নেলসন ম্যান্ডেলার মতো নেতাদের কণ্ঠস্বর উল্লেখ করে ‘ইউনিক’ বলে আখ্যায়িত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল, পিপি মো. আব্দুল হালিম, নারী শিশু আদালতের পিপি এন্তাজুল হক, ইউসুফ আলী সহ অন্যান্য আইনজীবীরা।

আরও খবর : ইসলামপুরে উপজেলা শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park