1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

দেওয়ানগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ: আহত ২০

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
178

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর), সন্ধ্যায় উপজেলার লংকারচর গাছবাড়ি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে এক ফুটবল খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণের সময় দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার খেলার দু’পক্ষের অভিভাবকদের মাঝে বিরাজ করে চরম উত্তেজনা। সন্ধ্যায় দু’পক্ষের লোকজন বাজারে অবস্থান করলে কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেন গ্রুপ ও হযরত আলী গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে ৪ জন নারীসহ অন্তত ২০ জন আহত হন। হযরত আলী গ্রুপের আহতরা হলেন- আসমান আলী মধু (৭০), ময়চান আলী (৩০), নুরনবী (৪৫), সোনামিয়া (৩০), ভানু বেগম (৫০), খুশিদা বেগম (৪৩), কোকীল (৫৫) ও মিথুন (১৪)।

অপরদিকে দেলোয়ার হোসেন গ্রুপের আহত ব্যক্তিরা হলেন ফারুক হোসেন (৩০), রমজান আলী (১৭), নইম মিয়া (৪০), হাসমত আলী (৫০), জিহাদ (১৭), জাহিদ হাসান (১৮), রাশেদা বেগম (৪৫), ইসমত আরা (৩৫), আমির হামজা (২৫) ও আ. আজিজ (১৬)। খবর পেয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে লংকারচরে
দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর: রাজিবপুরে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park