1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সুদের টাকা পরিশোধ না করায় ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর, গ্রেফতার ৪

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
138

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৮ অক্টোবর) উপজেলার জামিরাকান্দা গ্রামে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রিতা বেগম নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হলেন— জামিরাকান্দা গ্রামের আমানউল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম (৪২), মকবুল হোসেনের দুই ছেলে বাবুল মিয়া (২১) ও নয়ন মিয়া (১৯), এবং খাদিজা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতা বেগম পার্শ্ববর্তী পাঁচগাঁও গ্রামের জামে মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সির কাছ থেকে মাসিক ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন। নিয়মিতভাবে সুদের টাকা পরিশোধের পাশাপাশি তিনি আসল টাকার ৫০ হাজার টাকাও পরিশোধ করেন।

তবে ইমাম আমানউল্লাহ প্রতি মাসে ১০ হাজার টাকা সুদ দাবি করে আসছিলেন। তার দাবি অনুযায়ী এখনও রিতার কাছ থেকে ৮০ হাজার টাকা পাওনা রয়েছে বলে জানান তিনি।

এরমধ্যেই রিতা বেগম টাকা জোগাড়ের জন্য স্বামী-সন্তানের কাছে ঢাকায় গেলে সুযোগ বুঝে ইমাম আমানউল্লাহ মুন্সি ও তার সহযোগীরা তার বসতবাড়িতে হামলা চালায়। তারা শ্রমিক ভাড়া করে ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর, এমনকি মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন রিতা বেগম।

খবর পেয়ে রিতা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং থানায় মামলা রুজু হয়।

বর্তমানে বাড়িঘর হারিয়ে নিঃস্ব রিতা বেগম মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়েছে। চারজনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর: প্রতিবন্ধীদের মাঝে আল মুসাইদাহ ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park