1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

প্রসূতির মৃত্যু! ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পঠিত
144

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ক্লিনিকের অপচিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে খাদিজা সেবা ক্লিনিক নামে এক প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি তদন্ত দল প্রসূতি মায়ের মৃত্যুর বিষয়ে তদন্তে এসে ক্লিনিকটির বিভিন্ন অনিয়ম, নার্স ও ডিউটি ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটার মানসম্মত না থাকার পরিপেক্ষিতে উক্ত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শোয়াইব, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার মোহাম্মদ হাসিবুর রহমান, ডেন্টাল সার্জন মোঃ সারোয়ার হোসেন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মইনুদ্দিন।
উল্লেখ্য (১৩ ই আগষ্ট) বুধবার সকালে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া পশ্চিমপাড়ার কামাল শেখের স্ত্রী লাবনী আক্তার(১৯) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের জন্য খাদিজা সেবা ক্লিনিক এ ভর্তি হন। এ সময় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি লাবনী জমজ সন্তানের জন্ম দেন।

অপারেশনের পরবর্তীতে  প্রসূতি লাবনী আক্তার মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে খুলনার একটি হাসপাতালে রেফার করেন ওই ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই লাবনীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইসলামী ব্যাংক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। অপচিকিৎসায় নিহত লাবনী আক্তারের দেবর মোঃ আসলাম অভিযোগ করে বলেন,কোন এনেসথেসিয়া সার্জনের এনেসথেসিয়া ছাড়াই অপারেশন করার কারণে আমার ভাবীর মৃত্যু হয়েছে। এছাড়াও নবজাতক দুটি সন্তান এখন অসুস্থ হয়ে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে মোঃ আসলাম জানান, আমার ভাই মা-বাবা সকলেই নবজাতকের চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছে। তারা বাড়িতে আসলে আপনাদেরকে জানাবো। এ বিষয়ে খাদিজা সেবা ক্লিনিকের পরিচালক খাদিজা পারভীনের বক্তব্য আনতে ক্লিনিকে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। এছাড়াও সাংবাদিকদের মামলা হামলার হুমকি দেন। প্রসূতির মৃত্যুর বিষয়ে নড়াইল জেলা সিভিল সার্জন ডা আঃ রশিদ বলেন, অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ একটি তদন্ত টিম পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে তো ক্লিনিক এর অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

ঘটনায় আগামী তিন কর্ম দিবসের মধ্য একটি তদন্ত টিম গঠন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য যে, খাদিজা সেবা ক্লিনিকের মালিক খাদিজা বেগম কে এর আগেও অপচিকিৎসায় সেবার মান নিম্নমান মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করার জন্য ভ্রাম্যমান আদালত  বেশ  কয়েক বার জেল জরিমানা করেছে এবং কয়েকজনের মৃত্যু হলেও এখনো বহাল তবিয়তে চলছে ক্লিনিকটি।

আরও পড়ুনঃ জৈন্তাপুরে দুটি ভারতীয় স্কুটি আটক করেছে পুলিশ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park