কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, শিশুসহ নিহত ৫
আপডেট সময় :
শনিবার, ২ আগস্ট, ২০২৫
১২৭
বার পঠিত
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, শিশুসহ নিহত ৫
মোরশেদ আলম চৌধুরী : কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ পাচঁজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলার রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “এখন পর্যন্ত পাচঁজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহগুলো উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।” দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। আরও পড়ুন জুলাইয়ে...
52
মোরশেদ আলম চৌধুরী : কক্সবাজারের রামুতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা শিশুসহ পাচঁজন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলার রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “এখন পর্যন্ত পাচঁজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহগুলো উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।”
দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
Leave a Reply