
বিশ্বজিৎ চন্দ্র সরকারঃ গোপালগঞ্জ প্রেসক্লাব ও সময় টিভির স্থানীয় কার্যালয়ে চুরির ঘটনায় মো. রইচ শেখ (২২) নামের একজনকে গ্রেফতার করেছে সদর ফাঁড়ি পুলিশ। তিনি খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা এবং গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় এফআইআর নম্বর ২৮/২৯১, তারিখ: ৩১ জুলাই ২০২৫, দায়ের করা হয়। দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলাটি রুজু হয়েছে।
সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন,“তদন্তসাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতের কোনো এক সময় গোপালগঞ্জ প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ ও সময় টিভির কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—ল্যাপটপ, টেলিভিশন, মোবাইল ফোন, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র।
চুরির ঘটনায় গোপালগঞ্জের সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবজ্যোতির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
Leave a Reply