1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

গোপালগঞ্জে প্রেসক্লাব ও সময় টিভি-দেশ টিভির অফিসে চুরি

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
115

বিশ্বজিৎ চন্দ্র সরকার- গোপালগঞ্জ প্রেসক্লাবে চুরির ঘটনায় সাংবাদিকদের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস, অফিস সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে প্রেসক্লাব গোপালগঞ্জ ভবনের দুটি কক্ষ এবং প্রেসক্লাবে অবস্থিত সময় টিভি ও দেশ টিভির স্থানীয় অফিসে এ চুরির ঘটনা ঘটে।

শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত প্রেসক্লাবে চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসক্লাবের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে প্রেসক্লাব পরিদর্শনে যান গোপালগঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন এবং সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন জানান,
“সকালে পরিচ্ছন্নতা কর্মী ক্লাবের কক্ষ ঝাড়ু দিতে গিয়ে হলরুমের সমস্ত মালামাল এলোমেলো পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। খবর পেয়ে আমি অন্যান্য সদস্যদের নিয়ে প্রেসক্লাবে এসে দেখি হলরুমের বাথরুমের দরজা ভাঙা এবং উপরের টিন উপড়ে ফেলা হয়েছে। সেখান দিয়ে প্রবেশ করে চোরেরা ক্লাবের দুটি টিভি, দুটি ল্যাপটপ, ৩টি ফ্যান, পানি তোলার মোটরসহ ইলেকট্রনিক সামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।”

তিনি আরও জানান,
“সময় টিভি ও দেশ টিভির অফিস কক্ষ থেকেও দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করেছে চোরেরা।”

প্রেসক্লাব গোপালগঞ্জের সহ-সভাপতি সেলিম রেজা বলেন,
“এর আগে চলতি বছরের শুরুর দিকেও প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটেছিল। শহরের প্রধান সড়কের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বারবার চুরি হলেও এখন পর্যন্ত একজন চোরকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক।”

দেশ টিভির প্রতিনিধি জাবেরুল ইসলাম বাধন জানান,
“চুরির ঘটনায় আমার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন এবং সময় টিভির রিপোর্টার জয়ন্ত শিরালীর ল্যাপটপ চুরি হয়েছে। চুরির পর চোরেরা নির্বিঘ্নে সদর রাস্তা দিয়ে চলে গেছে। এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।”

তিনি আরও জানান,
“শুক্রবার ভোরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তা পরিষ্কারের সময় জেলা জজের বাসার সামনের রাস্তায় পড়ে থাকা আমার মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার করে পৌরসভায় জমা দেয়।”

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন,
“চোরদের শনাক্ত করা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা NPS (ন্যাশনাল প্রেস সোসাইটি) গোপালগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি প্রশাসনের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন যে, দ্রুত এই চোরচক্রের সদস্য ও হোতাদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আরও পড়ুন বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park