1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

রৌমারীতে ভেকু দিয়ে মাটি উত্তোলনে একজনকে কারাদণ্ড ও জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
105

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে আবাদি জমি থেকে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার, অভিযানে রৌমারী থানা পুলিশের একটি দল, অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে অংশ নেয়।

আটককৃত মিজানুর রহমান কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের চর রাজিবপুর পশ্চিম কারিগরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বদিউজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে রাজিবপুর ও রৌমারী উপজেলায় ভেকু মেশিন ব্যবহার করে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। এসব মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে তিনি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযুক্ত মিজানুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন,
“অবৈধ কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে। পুলিশ প্রশাসন সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং জনসচেতনতায় সক্রিয় ভূমিকা পালন করছে।”

স্থানীয় বাসিন্দারা ইউএনও ও পুলিশ প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে, প্রশাসনের এই ধরনের উদ্যোগে ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কার্যক্রমে লিপ্ত হওয়ার সাহস পাবে না।

আরও পড়ুনঃ সুবর্ণচরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park