
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার উদীয়মান সাংবাদিক তারিকুল ইসলাম তারাকে অনলাইন নিউজ পোর্টাল দশানী ২৪-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (৯ জুলাই ) এক অনাড়ম্বর অনুষ্ঠানে দশানী ২৪ পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ তাঁর গলায় পত্রিকার পরিচয়পত্র পরিয়ে দেন।
এ সময় হারুন অর রশিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারিকুল ইসলাম তারা একজন দায়িত্বশীল ও উদ্যমী সাংবাদিক। তাঁর লেখনীতে সমাজের নানা অসঙ্গতি, উন্নয়ন এবং বাস্তব চিত্র উঠে আসে। আমরা বিশ্বাস করি, তিনি দশানী ২৪ পত্রিকাকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যাবেন।”
সাংবাদিক তারিকুল ইসলাম তারা পরিচয়পত্র গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। দশানী ২৪-এর মতো একটি নির্ভরযোগ্য মাধ্যমে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত।”
আরও পড়ুনঃ সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
Leave a Reply