
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে অদ্য ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর ও বালিয়ামারী এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং
বকশীগঞ্জ উপজেলাধীন বাঘারচর, পাথরেরচর, ঝাউডাংগা, কামালপুর ও সাতানীপাড়া বিওপি’র নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়। উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত দূর্ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করতঃ নিম্নবর্ণিত বিষয় সমূহের উপর আলোচনা করা হয়ঃ
অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ মাদক পাচার/গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া।
বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা।
বাংলাদেশী নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ/ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট, পাথর নিক্ষেপ না করা।
ঘ। সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা।
বাঁশের আরকি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা।
মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।
মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।
সীমান্ত এলাকা দিয়ে যাতে জালনোট পাচার হতে না পারে সে ব্যাপারে নিজে সতর্ক থাকা এবং অন্যকে জালনোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রেষণা প্রদান করা।
বাস্তচ্যুত মায়ানমার নাগরিক (ঋউগঘ) যাতে কোনভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা এবং বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।
উপরোক্ত অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে যথাযথ সতর্ক করা।
এছাড়াও বিজিবি এবং স্থানীয় জনসাধারণের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে সকলকে প্রেষণা প্রদান করেন।
আরও পড়ুন শেরপুর জেলার ঢাবি’র কমিটি গঠন
Leave a Reply