1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে আওয়ামী দুর্নীতির অসমাপ্ত কাজগুলো এখন কারা করছে 

  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
68

ঠাকুরগাঁওয়ে আওয়ামী দুর্নীতির অসমাপ্ত কাজগুলো এখন কারা করছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওেেয় আওয়ামীলীগ আমলে বিভিন্ন সেক্টরে যে সকল অনিয়ম দুর্নীতি হয়েছে তা ঠিক সেভাবেই এখনও বহাল আছে। সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তা প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদনের মাধ্যমে তুলে ধরা হলেও কর্তৃপক্ষ তাতে মোটেও ভ্রæক্ষেপ করছেন না; উপরন্তু প্রশাসনের নিরবতায় ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রচ্ছন্ন সহযোগীতায় অনিয়মের ডালপালা বিস্তার ঘটছে। ঠিক এমন একটি ঘটনাই ঘটেছে ঠাকুরগাঁও রোডের একসময়ের জনপ্রিয় “ছাগল হাট” নিয়ে। একসময় ঠাকুরগাঁও রোড এলাকায় বিশাল আকারে সপ্তাহে দুদিন “ছাগলের হাট” বসতো। বাজার সিন্ডিকেটের অপ তৎপরতায় তা একসময় বন্ধ হয়ে যায়। গত ১৪৩০ বাংলা সনে উক্ত হাটের ইজার পান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুল করিম। তিনি স্থানীয় অপরাপর ব্যবসায়ী, সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতে প্রচুর অর্থ ব্যয় করে প্রচার প্রচারণা চালিয়ে তৎকালীন জেলা প্রশাসকের সহযোগীতায় ছাগলের হাটটি পুনরায় চালু করেন। এই ছাগলের হাট চালু হওয়ার পরে

স্থানীয় গৃহস্থ এবং ক্রেতা সাধারণের ব্যাপক উপকার হয়, কিন্তু বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় সেই বাজার সিন্ডিকেটটি পুনরায় অপতৎপরতা শুরু করে এবং বিভিন্ন কৌশলে ঠাকুরগাঁও রোড বাজার ১৪৩১ বাংলা সনের ইজারা নিয়ে নেয়। কথিত আছে ইজারা নেয়ার পরই বাজার সিন্ডিকেটটি তৎকালীন“পৌর মেয়রকে” টাকার বিনিময়ে ম্যানেজ করে ঠাকুরগাঁও রোড বাজার থেকে ছাগল হাট উঠিয়ে নিয়ে যায় এবং পৌর মেয়রের প্রত্যক্ষ সহযোগীতায় হাট বাজার এর জমি দখলদারদের একজন প্রভাবশালীকে “ছাগল হাট” এর নির্ধারিত স্থানে একটি মার্কেট গড়ে তোলেন। এতবড় একটি ছাগল হাট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন স্থানীয় গৃহস্থ্য, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা। আগে যেখানে ঘরের পাশেই তাদের পোষা ছাগল বিক্রি/কিনতে পারতেন সেখানে এখন তাদের ভাড়া দিয়ে যেতে হয় বহুদূর এরপরও রয়েছে টোলের যাতনা। রোড বাজারের ছাগল হাটে যেখানে টোল নেয়া হতো ৮০ টাকা সেখানে এই “ছাগল হাট বন্ধ” করে বিভিন্ন বাজারে ১৫০-১৮০ টাকা পর্যন্ত টোল আদায় করছে সেই চিহ্নিত সিন্ডিকেটটি। ছাগল হাট বন্ধ হওয়ার পর অনেক গৃহস্থ্য/পাইকার তাদের ছাগল নিয়ে রোড এলাকার যত্রতত্র বসে পড়ছেন। এমতাবস্থায় ঠাকুরগাঁও রোড বাজারে ছাগলের হাট পুনঃস্থাপন করা জরুরী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করে এবং লিখিতভাবে ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসককে জানানোর পরেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়াহয়নি। এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌর সভার প্রশাসক সাহেবকে জিজ্ঞেস করলে তিনি জানান “দেখছি, কাজ চলছে”। তবে আর কতদিন এই দেখার কাজ চলবে তা তিনি জানাননি বা সাধারণ মানুষও জানেন না। সাধারণ মানুষ মনে করে পতিত ফ্যাসিস্ট সরকারের ভূত এখনও প্রশাসনের ঘাড়ে চেপে বসে আছে, এর ফলেই সংস্কারের কোন কাজেই গতি আসছেনা। ঠাকুরগাঁও রোড এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা অবিলম্বে ঠাকুরগাঁও রোড বাজারে“ছাগল হাট” পুনর্বহালের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park