1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

কানাডা প্রবাসী শিল্পপতি সোহাগের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১২ বার পঠিত
কানাডা প্রবাসী শিল্পপতি সোহাগের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ
কানাডা প্রবাসী শিল্পপতি সোহাগের নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ
59

নওগাঁ প্রতিনিধি:

“মান্দা থানা বিএনপি” নামক ফেসবুক আইডিসহ একাধিক সোশ্যাল মিডিয়ায় কানাডা প্রবাসী শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ এর নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর কারণে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের প্রেক্ষিতে অভিযোগে উল্লেখিত ওইসব কুচক্রীকারীদেরকে আটকের জন্য তাদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী। সুতরাং এতে বিভ্রান্ত না হওয়ার জন্য আহব্বান জানিয়েছেন ভূক্তভোগী সাদিকুল ইসলাম সোহাগ।

সোহাগ নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউপি’র দোডাঙ্গী গ্রামের কৃতি সন্তান আজিজুল ইসলামের ছেলে । তিনি বাংলাদেশ ও বিদেশে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন। সর্বশেষ অর্থনীতি বিষয়ের উপর লেখাপড়া শেষ করে সফল উদ্যোক্তা থেকে শিল্পপতিতে আসীন হয়েছেন তিনি । যিনি বাংলাদেশের মৃধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। কানাডাতেও তার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর ও দুবাই সহ বেশ কিছু দেশে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে জানাগেছে। মৃধা গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশের পাশাপাশি কানাডা, সিঙ্গাপুর এবং দুবাইয়ের মত দেশে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে জানিয়েছেন।

দেশ ও দশের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি নওগাঁ-৪ আসনের সাধারণ আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি সফল উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি হয়েও শেকড়ের টানে আর পোড়া মাটির গন্ধে দেশ সেবায় এগিয়ে আসতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে দেশের বাইরে থেকেও কাজ হচ্ছে যাচ্ছেন বলে তিনি জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক মেধাবী তরুণ ও প্রবীন রাজনীতিবিদগণ বিভিন্নভাবে তাদের প্রার্থীতা জানান দেয়াসহ প্রচার- প্রচারণা ও গণসংযোগ চালান।তাদের মধ্যে সাদিকুল ইসলাম সোহাগ ও একজন। ৪৯ নওগাঁ- (মান্দা) ৪ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনিও ছিলেন একজন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তুখোর ছাত্রনেতা থেকে মিডিয়া ব্যক্তিত্ব,বিশিষ্ট সমাজসেবক, সফল উদ্যোক্তা ও শিল্পপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নওগাঁ জেলা শাখার সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি ।

শিল্পপতি সোহাগ আরো জানান যে, ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালবেসে বুকে ধারণ করে আসছি। সফল উদ্যোক্তা ও শিল্পপতি হয়েও দেশের বাহিরে থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আগামীতে যদি জনসেবার সুযোগ পাই,তাহলে মান্দার উন্নয়ন কে ত্বরান্বিত করতে যা করা দরকার তাই করবো বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতেও এই আসনে সর্বোচ্চ অবদান থাকবে বলে তিনি মন্তব্য করেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশ নায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশ ও আদিষ্ট হয়ে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে নওগাঁ ৪৯, মান্দা-৪ আসনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অস্বচ্ছল নেতা কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা ও মামলা পরিচালনা এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা পরিচালনার সকল দায় দায়িত্ব তিনি পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন তিনি।

ইতোমধ্যে, বাবুল কারিগর নামে এক নিহত বিএনপি নেতার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন তিনি। নিহত বাবুল কারিগর মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চক দেবিরাম গ্রামের নজের আলী কারিগরের ছেলে। এছাড়াও এছাড়াও তার নির্দেশনায় ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কামাল হোসেন নামে এক অসহায় পরিবারকেও আর্থিক সহযোগীতা প্রদান করা হয়। আগামীতেও সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়াও সোহাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর অধীনে মান্দায় ১৪ শত পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে অত্র সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ,শিক্ষা উপকরণ বিতরণ,মসজিদ, মন্দিরসহ সামাজিক প্রতিষ্ঠানসহ এবারের ঈদুল ফিতর ও ঈদুল আয-হা’য় শতাধিক অস্বচ্ছল পরিবারের লোকজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । আর এসব কারণে একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নকরাসহ রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন ন্যাক্কারজনক প্রোপাগ্রান্ডা ছড়ানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তিনি। যারা এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণসহ কঠোর শাস্তি দাবি করেন তিনি।

ভূয়া ফেসবুক আইডি থেকে এসব বিভ্রান্তিমূলক লেখা এবং নোংরা ভিডিও পোস্ট করে তাকে দমিয়ে রাখা যাবে না । যারা এরকম নোংরা মন মানসিকতার কাজ করে তার মনোবল নষ্ট করার চেষ্টা করছেন ,আসলে তারা পাগলের স্বর্গে বাস করছেন বলেও দাবি করেন তিনি ।

আরও পড়ুনঃ শেরপুরে উৎসবমুখর বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park