1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

নাগরপুরে সেতুতে জোড়াতালি, জন দুর্ভোগ চরমে

  • আপডেট সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪২৩ বার পঠিত
94

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া কবরস্থান

সংলগ্ন সড়কে একটি বক্স কালভার্ট সেতুর উপরের সিমেন্ট ঢালাই স্তর ধসে গিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়ে

বেহাল অবস্থায় রয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় ১০ হাজার জনসাধারণ। জন সমস্যার

দশ বছর হলেও দেখার কেউ নাই। প্রায়শই ঘটে বিভিন্ন দুর্ঘটনা। কয়েক বছর আগেও এই সেতু

নিয়ে প্রতিবেদন তুলে ধরা হলেও টনক নড়েনি স্থানীয় প্রশাসনের। সেই সময়ে এক প্রতিবেদনে

২০২০-২১ অর্থ বছরে সেতু কালভার্ট মেরামত প্রোগ্রামে এই সেতু অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি

দিয়েছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান।

স্থানীয়দের ভাষ্যমতে, সেতুর সংস্কার বা নতুন সেতু নির্মাণ হবে, হবে বলেই প্রায় ১০ বছর কেটে

গেলেও এখনো স্থানীয় প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। ইজিবাইক চালক মনির বলেন, বছরের পর

বছর যায় কিন্তু এই সেতু কেউ সংস্কার করে না। আমাদের চলাচল করতে ব্যাপক কষ্ট হয়। স্থানীয়

বাসিন্দা আফজাল উদ্দিন জানায়, আমাদের চলাচলে অনেক ভোগান্তি। যানবাহন ঠিকমতো চলতে

পারে না। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। পাশে একটি কাঠের সেতু করা হয়েছিলো এক বছর না যেতেই

ভেঙে গিয়েছে। আমরা চাই দ্রুত এই সেতু সংস্কার করা হোক। এলাকাবাসীর পক্ষে উপজেলা সাবেক

কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন বলেন, আমি একাধিকবার উপজেলা সংশ্লিষ্ট প্রশাসনকে

সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করেছি। এখন পর্যন্ত সেতু সংস্কারের কার্যকর কোন পদক্ষেপ

নেয়া হয়নি। এই সেতু ব্যবহার করে কবরস্থান ও মাদ্রাসায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়

জনসাধারণ। অতিদ্রুত নতুন সেতু নির্মাণের জোরদাবী জানাচ্ছি।

সলিমাবাদ ৪ নং ইউপি সদস্য মনির হোসেন ভুইয়া বলেন, তেবাড়িয়া-বেকড়া-নাগরপুর সড়কে এই

সেতু অনেক পুরোনো। প্রায় ১০ বছর যাবৎ এই বেহাল অবস্থায় পড়ে আছে সেতুটি। একাধিকার

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহ সকল প্রশাসনকে অবগত করা হলেও এখনো সেতু সংস্কারে

কেউ উদ্যোগ নেয়নি। এখানে কবরস্থানে মরদেহ নিতে কষ্ট হয়। স্থানীয় মাদ্রাসায় শিক্ষার্থীদের

যাতায়াতে ব্যাপক অসুবিধা হয়।

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু মুঠোফোনে জানায়,

জন গুরুত্বপূর্ণ সড়কে এই সেতুর অবস্থান। আমরা অবগত আছি এবং বার বার তাগিদ দিয়েছি

সংশ্লিষ্ট প্রশাসনকে এই সেতু সংস্কারের জন্য। আমি জেনেছি মাননীয় সংসদ সদস্য মহোদয় সেতু

নির্মাণের জন্য ডিও লেটার প্রেরণ করেছে। আশাকরি আগামী অর্থ বছরে এখানে নতুন সেতু দ্রুত

নির্মাণ হবে।

নাগরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ

করা হলেও কার্যত যোগাযোগ সম্ভব হয়নি।

উল্লেখ্য, তেবাড়িয়া কবস্থান সংলগ্ন এই সেতু ব্যবহার করে বেকড়া-নাগরপুর সহ সলিমাবাদ-ধুবড়িয়া

সড়কে স্বল্পতম সময়ে যাতায়াত সম্ভব হয়।

মোঃ আশরাফুল হক বাবু/০১৭১৩৮২৯০৫২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park