1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

ইসলামপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারিসহ দূর্নীতির অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৪৭ বার পঠিত
141

ইসলামপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারিসহ দূর্নীতির অভিযোগ

মোঃ হোসেন শাহ ইসলামপুরঃ জামালপুরের ইসলামপুরে লক্ষীপুর হাজি ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমানের বিরুদ্ধে অর্থ ও নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

রবিবার (১৮আগস্ট) সকালে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক স্থানীয় এলাকাবাসী সহ ওই শিক্ষকের অপসারনের দাবিতে সমাবেশ করে। লক্ষীপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার (ডিইও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জুলফিকার রহমান সাঈদ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ভর্তি,সেশন চার্জ, রেজিষ্ট্রেশন ফি,উপবৃত্তির টাকা,টিউশন ফি,জেএসসি ও এসএসসির প্রশংসা পত্র-মূল সনদ আদায় ফি,এসএসসি পরীক্ষার ফরম পূরণ ফি,বিভিন্ন পরীক্ষার ফি,প্রতিষ্ঠানের জেনারেল ও রিজার্ভ ফান্ডের মোটা অংকের অর্থ দীর্ঘদিন ধরে হাতিয়ে নেন প্রধান শিক্ষক আলতাফুর রহমান।

সহকারী শিক্ষক আনোয়ার হোসেন,মাহবুবুর রহমান ও নৈশ্য প্রহরী হযরত আলী বলেন,আমরা গত চার মাস থেকে নিয়মিতভাবে ক্লাস করে আসছি। আলতাফ স্যার আমাদের বেতন আটকিয়ে রেখেছেন। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার জানান,প্রধান শিক্ষক আলতাফ হোসেনের বিরুদ্ধে শুধু আর্থিক কেলেঙ্কারি নয়,নারী কেলেঙ্কারির ঘটনাও রয়েছে। আমরা তার অপসারণ চাই।

এছাড়া প্রধান শিক্ষক এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে অগ্রীম টাকা নিলেও তাকে চাকরি দেয়নি। এ ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। মামলার তদন্তে গোপনে নিয়োগ বাণিজ্যের বিষয়টি বেরিয়ে এসেছে। আর গোপনে নিয়োগ দেয়া চতুর্থ শ্রণির কর্মচারীরা প্রতিষ্ঠানে উপস্থিত না হয়েও মাসের পর মাস বেতন ভাতা উত্তোলন করছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আলতাফুর রহমানের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রধান শিক্ষকের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park