
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়ারিসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে জুয়ার আসর থেকে ৮ জন জুয়ারীকে আটক করছে ।শুক্রবার (৭ জুন) রাতে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয় বলে জানায় ডিবি-২।আটক ব্যক্তিরা হলেন-খামারগেদরার আ: আজিজের ছেলে বাবুল মিয়া,মাঝগেদরার মৃত ইছব আলীর ছেলে মিস্টার আলী,একই গ্রামের সুরুজ আলীর ছেলে হাসান ইমতিয়াজ, মৃধাপাড়ার জিয়াউল হকের ছেলে মাসুদ রানা একই গ্রামের খলিলের ছেলে আবু তাহেরসহ রফিকুল ইসলাম, লেবু মিয়া ও শাহজামাল। তাদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে। ডিবি-২ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে, জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়।এ ছাড়াও পৃথক অভিযানে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার এবং ইসলামপুর উপজেলা থেকে ১২ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের জামালপুর কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply