1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

জামালপুরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের রাস্তার নামফলক ভাংচুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৫ বার পঠিত
77

জামালপুরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের রাস্তার নামফলক ভাংচুর নিজস্ব প্রতিনিধি : জামালপুরে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর নামে স্থাপিত রাস্তার নামফলক ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২ টার দিকে শহরের মির্জা আজম চত্বর থেকে শেখের ভিটাগামী আলহাজ¦ ফারুক আহাম্মেদ চৌধুরী সড়কে এই ঘটনা ঘটে।

 

ফারুক আহাম্মেদ চৌধুরী জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

 

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে শহরের পাথালিয়া এলাকার রাসেল ও রশিদপুর এলাকার সুমনসহ ৪জন এসে প্রথমে নামফলকের কিছু অংশ খুলে ফেলেন। পরে সেটি তারা ভাংচুর করেন ও কয়েকবার পদদলিত করেন। এরপর তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে স্থান ত্যাগ করেন।

 

জামালপুর জেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদের নামফলক ভাংচুরের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। স্থানীয় সুধীমহলের অনেকেই মনে করছেন এই ঘটনাকে জেলার রাজনীতি নতুন মেরুকরণের দিকে ধাবিত করার অপচেষ্টা করা হচ্ছে।

 

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, ‘জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ রাজনৈতিক প্রতিহিংসায় এই কাজটি করেছেন। তারা শান্ত জামালপুরকে অশান্ত করার চেষ্টা করছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

 

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ মোবাইল ফোনে বলেন, ‘ফারুক আহাম্মেদ চৌধুরী এ জেলার একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তাঁর নামফলক ভাংচুরের ঘটনা খুবই নিন্দনীয় একটি কাজ। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যদি দলীয় কোনো পদ থাকে তাহলে তদন্ত করে দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও জেলা আওয়ামী লীগ এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছে।’

 

এসব বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, ‘শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি তদন্ত করছি। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park