
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে নাগরপুর রাজিয়া শপিং কমপ্লেক্সের নিচতলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোঃ রবিউল আওয়াল লাভলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা এবং বেকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাহবুব হোসেন (মাস্টার)।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি
Leave a Reply