
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ( ১ ) গ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনে ৩৬ (১) ২১ ধারায় দোষী সাব্যস্ত হইলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৬ জন যুবককে ১ বছর ও ১ জন যুবককে ২ বছরের জেল ও জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম ।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকালে এক বিশেষ মাদক বিরোধী অভিযানে কাহারোল উপজেলার ভেন্ডাবাড়ি এলাকায় মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী ।
আটক কৃতরা হলেন মো: সোহেল আজম (২৬), পিতা: জাহাঙ্গীর আজম, গ্রাম: নিজিয়া, কাহারোল, দিনাজপুর, মো: বিল্লু ইসলাম (২৩), পিতা: আ: মজিদ, গ্রাম: উচিৎপুর, কাহারোল, দিনাজপুর, মো: শরিফুল ইসলাম (২৭), পিতা: মো: খোকন, গ্রাম: সুন্দইল, কাহারোল, দিনাজপুর, পবিত্র রায় (২৬), পিতা:মতিলাল রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর , সুপেন চন্দ্র রায় (৩৬), পিতা: কনাথ চন্দ্র রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর, বিমল মিত্র (৪৫), পিতা: মৃত সুবাশ চন্দ্র মিত্র, গ্রাম: পাইকপাড়া, কাহারোল তাদেরকে মাদক সেবনের অভিযোগে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড ও মোঃ রিমন ইসলাম (১৯) পিতাঃ মোঃ রফিকুল ইসলাম গ্রামঃ পাইকপাড়া উপজেলাঃ কাহারোল জেলাঃ দিনাজপুর কে মাদক সেবনের অভিযোগে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি দল এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
Leave a Reply