
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামে জমি বন্ধকের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাঁর আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। হামলার সময় আহত ওই যুবকের কাছে থাকা ২ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সামনে হামলার এ ঘটনা ঘটে। আহত মিশুক হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করেন। রাত ৩ টা প্রযন্ত চলে মাথা ও হাতের ওপারেশন।বর্তমানে তিনি চিকিৎসাধীন।
আহত মিশুক হোসেন বলেন, তাদের বাবা জীবিত থাকাকালে অধিকাংশ সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দেন।আর মায়ের কাছে কিছু জমি দিয়ে জান তাদের মায়ের আয়ের উৎসের জন্য। জমি বর্তমানে তার মা ভোগদখল করছেন। সম্প্রতি ওই জমি বন্ধক রেখে পাওয়া টাকা তার ভাই মামুন শেখ একাই নিতে চাইলে তিনি আপত্তি জানান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার আগে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
মিশুকের জানান, শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির ফটকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মামুন শেখ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মাথায় ও বাম হাতে কুপিয়ে আহত করেন। তার হাতে তার ব্যাগে থাকা ২ লাখ ২৬ হাজার টাকা নিয়ে চলে যান।
মিশুকের পরিবারের সদস্যদের দাবি, ঘটনার আগে থেকেই মামুন শেখের সঙ্গে জমি ও টাকা নিয়ে বিরোধ চলছিল। এ কারণে হামলার আশঙ্কার বিষয়েও তারা মিশুককে বারবার সতর্ক করেছিলেন।
এ বিষয়ে মিশুকের মা বলেন, সম্প্রতি সময়ে একটা জমি বন্ধব রেখে আমার নিকট টাকা দাবি করে। আমি ওই টাকা দিতে রাজি হইনি। কারন সে অনেক দায়-দিনা ভরা আছে । এর আগে তাকে অনেক বার টাকা দেওয়া হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে সে অনেক বার ভয় দেখায়ছে। সে বলছে এই টাকা যদি তোমার ছেলে মিশুক দেওয়া বন্ধ করে দেয় তাহলে তোমার ছেলেকে দেখে নিবানি।তখন তারে আমি বললাম জমি হল আমার সে বন্ধ করবে কেন? আমি তোরে জমি দিব না। তুই তারে দোষ দিচ্ছো কেন? তখন সে আমাকে ভয় দেখায় চলে গেছে। এর পর আমি আমার ছেলে মিশুক কে সতর্ক করি ও আমার ২ মেয়ে শিমা ও শিখা ফোন কলে মিশুককে বারবার সতর্ক করে।মিশুক বলে নিজের ভাই কি করে করবে । হঠাৎ করে শনিবার রাতে মিশুককে তার ভাই মামুন কুপিয়ে জখম করেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন পলাতক রয়েছে। মামুন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Leave a Reply