1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাউল বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত
95

মোঃ হোসেন শাহ্‌ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা দুর্গমচরাঞ্চল ৪নং সাপধরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জি.আর (চাউল) ক্ষতিগ্রস্ত ও অসহায় ১৫০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুলাই ২০২৬) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জোবায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ আলম মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল ওয়াদুদ , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা

মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান সিদ্দিকী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি শাজাহান, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফেক্কু প্রামানিক জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত জি.আর (চাউল) বিতরণ করা হয়।

সাপধরী ইউনিয়নবাসীর উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মাে: জুবায়ের বলেন, আজ আমি আমার উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে সবার আগে আমি এসেছি সাপধরী ইউনিয়নে। অনেকেই জানতে পারেন, কেন আমি প্রথমেই এখানে এলাম।

এর কারণ হলো আপনারা উপজেলার অন্যান্য এলাকার তুলনায় অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করেন। চারপাশে নদী বেষ্টিত এই এলাকায় আপনাদের জীবনযাত্রা, যাতায়াত ব্যবস্থা এবং বাস্তব সমস্যাগুলো সরেজমিনে দেখতে ও জানতে আমি এখানে এসেছি।

আপনাদের কী কী সমস্যা রয়েছে, কী ধরনের উন্নয়ন সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলো আপনাদের কাছ থেকেই শুনতে চাই। আপনাদের দাবিদাওয়া ও সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরব এবং সরকারের মাধ্যমে সেগুলোর সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব। এই এলাকায় যাতায়াতের সমস্যা,

ভাঙনসহ নানা ধরনের দুর্ভোগ রয়েছে। হয়তো সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হবে না, কিন্তু ধাপে ধাপে যেসব সমস্যা সমাধান করা যায়, সেগুলোর জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব। আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের হাতে জি.আর-এর চাউল তুলে দেওয়া হয়।

আরও খবর:চিরিরবন্দরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস- র‍্যালী ও আলোচনা সভা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park