
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ সংবাদপত্রের‘কালো আইন’সংস্কারের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর গত ১৭ বছরে আরোপিত বিভিন্ন‘কালো আইন’পর্যালোচনা করে সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আইন সংশোধনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের‘করবী’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আতিকুর রহমান রুমন বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিগত ১৭ বছরে প্রণীত ও প্রয়োগ করা বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী,যেসব আইনে সংস্কারের প্রয়োজন রয়েছে,সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন,প্রেস সচিব সালেহ শিবলী,অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন প্রবাসী কার্ড চালুর উদ্যোগ সংক্রান্ত বৈঠকে: প্রধানমন্ত্রী তারেক রহমান
Leave a Reply