আমতলীবাসীর মানবিক উদ্যোগ: চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন স্বেচ্ছাসেবীরা
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
৩৫
বার পঠিত
আমতলীবাসীর মানবিক উদ্যোগ: চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন স্বেচ্ছাসেবীরা
আমতলী প্রতিনিধি: চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপহার সামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমতলী উপজেলার একদল মানবিক স্বেচ্ছাসেবী। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা এবং সবুজ ছায়া সংগঠনের যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় সংগ্রহ করা উপহার সামগ্রী বন্যাদুর্গত পরিবারের হাতে পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন মোসাঃ দিল রুবা রজনী, মোঃ রিয়াজুল ইসলাম, জুবায়ের আহম্মেদ, সাজিদ রাব্বি, বায়েজিদ মীর ও শিহাব। আয়োজকরা জানান, মানবতার সেবায় সবসময় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায়...
47
আমতলী প্রতিনিধি:
চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপহার সামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমতলী উপজেলার একদল মানবিক স্বেচ্ছাসেবী।
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা এবং সবুজ ছায়া সংগঠনের যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় সংগ্রহ করা উপহার সামগ্রী বন্যাদুর্গত পরিবারের হাতে পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন মোসাঃ দিল রুবা রজনী, মোঃ রিয়াজুল ইসলাম, জুবায়ের আহম্মেদ, সাজিদ রাব্বি, বায়েজিদ মীর ও শিহাব।
আয়োজকরা জানান, মানবতার সেবায় সবসময় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply