
আরিফুল ইসলাম জয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফসলের আবাদও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ। বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল প্রমূখ।
এসময় উপজেলার ১০টি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ১০টি ইউনিয়নের ১৪১০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা, বিভিন্ন প্রকার সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
আরও পড়ুন কাহারোলে আল-আজহার ইসলামিক একাডেমির বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত।।
Leave a Reply