
স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ এনাম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে সংঘটিত এ দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইয়াংছা বধুরঝিরি উজিরারটেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এনাম। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ২০ মিনিটে মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করেন।
নিহত মোহাম্মদ এনাম লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াংছা বধুরঝিরি এলাকার বাসিন্দা। তিনি মরহুম শাহাবুদ্দিনের ছেলে এবং খালেদা বেগমের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ সোমবার রাত ১০টা ৩০ মিনিটে গুলির মাঠ মেম্বার পাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, এনামের অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ
Leave a Reply