1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা-স্পীকার হাফিজ

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত
39

নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন,স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় টেকসই,বৈষম্যহীন ও মানবসম্পদ কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন,জনসংখ্যার রূপান্তর সংশ্লিষ্ট বিষয়কে সংসদে আলোচনায় নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আজ জাতীয় সংসদের শপথ কক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘Parliament’s Role in Realising Population Dividends, SDGs and ICPD Commitments’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল,এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি, এমপি। স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে।

বিশ্ব জনসংখ্যা দিবসের স্থানীয় প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়ন নির্ভর করছে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের উপর। তিনি বলেন,তরুনদের উন্নয়নের মাধ্যমে জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হবে।

স্পীকার বলেন,UNFPA Bangladesh-এর কৌশলগত সহায়তায় জাতীয় সংসদ সদস্যদের এই ফোরাম (BAPPD) গঠনের মাধ্যমে আইন ও নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। এর আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইন শক্তিশালীকরণ,কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশ অর্জন ইত্যাদি বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ হবে। তিনি এসময় স্বাস্থ্য, জেন্ডার সমতা,যুব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত লক্ষ্য বাস্তবায়নে এ প্রকল্প কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি,এমপি বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনতাত্ত্বিক সময় পার করছে,যেখানে আমাদের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। এই জনমিতি লভ্যাংশ বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-কে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করতে সংসদ সদস্যদের নীতি নির্ধারণী ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জনমিতি লভ্যাংশ কোনো স্বয়ংক্রিয় অর্জন নয়, বরং এটি একটি পরিকল্পিত বিনিয়োগের ফসল।

তিনি বলেন,”যদি আমরা তরুণ প্রজন্মকে মানসম্পন্ন শিক্ষা,কারিগরি দক্ষতা এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে পারি,তবেই এটি আমাদের অর্থনীতির জন্য বড় সুযোগ নিয়ে আসবে। অন্যথায় এটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে” এসময় স্পীকারসহ অন্যান্য বক্তারা জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে সংসদ-
সদস্যগণ,ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ,প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park