
মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি ;
মামনীয় সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদুর রহমান মামুনের আর্থিক সহযোগিতায় চট্টগ্রামের রাউজান উপজেলার ২ নং ডাবুয়া ইউনিয়নে ভারী বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাবুয়া ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদুর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন , ২ নং ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক
আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন,২ নং ডাবুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এরশাদউল্লাহ চৌধুরী, ডাবুয়া তারাচরণ-শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় এর সভাপতি কামাল মিয়া, রাউজান উপজেলা যুবদল নেতা আবদুস শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা; নাফিস ইকবাল হেলাল, রাউজান উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত, এবং ইউনিয়ন বিএনপি নেতা মিয়া সওদাগর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কান্দিপাড়া সমাজ সর্দার মোহাম্মদ জসিম, মোহাম্মদ জহুর, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ দিল মোহাম্মদ, মোহাম্মদ কাজী জাহাঙ্গীর, নুরুল ইসলাম কালু, মোহাম্মদ সুজন, মোহাম্মদ রাশেদ, আবু তাহের রাফুল, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ সরওয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে নড়াইলে ডাক কর্মচারীদের ধর্মঘট
Leave a Reply