
মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান।
চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকায় ঘরের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের জমে থাকা পানিতে পড়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জমিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তাকিম পশ্চিম ডাবুয়া এলাকার আবু তালুকদার বাড়ির মোহাম্মদ পারভেজের ছেলে।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র কয়েক দিন আগেই একই পরিবারের আরেক শিশু—মোস্তাকিমের চাচাতো ভাই মোহাম্মদ মিনহাজ (৫)—ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন সুন্দরগঞ্জে মসজিদে নামাজ পড়ানো কে কেন্দ্র করে ধাক্কা ধাক্কি অতঃপর মামলা
Leave a Reply