1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত
52

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য ও ডাকাতির মালামাল কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত গলিত স্বর্ণও উদ্ধার করা হয়েছে। টানা তিন দিন অভিযান চালিয়ে নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনা জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৮ জুন রাতে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের সালাহ উদ্দীন খাঁনের (৫৪) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে নড়াইল জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা একদল ডাকাত ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের হুমকি দিয়ে সালাহ উদ্দীন খাঁনের দুই হাত পিছনে বেঁধে ফেলে। হত্যার ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় সালাহ উদ্দীন খাঁন ও তার ছেলে আশিকুর রহমানকে গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় সালাহ উদ্দীন খাঁন বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি), সিসিআইসি এবং নড়াগাতি থানার একাধিক টিম অভিযান শুরু করে। গত ২ থেকে ৪ জুলাই পর্যন্ত নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ডাকাত ও ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জাকির মোল্লা জেকের আলী (৪৮), জাকির হোসেন তালুকদার কাটাপ্পা (৫৪), পারভেজ মৃধা দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮), দীন ইসলাম মোল্লা (৪২), সরজিৎ কর (৪৫)।

খুলনা জেলার তেরখাদা উপজেলার নদীযার চর (মধ্যপাডা) গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে জাকির মোল্লা জেকের আলী পেশায় মিস্ত্রী। তার নামে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় ২ টি ডাকাতি ও ৩ টি চুরির মামলা রয়েছে, নড়াগাতী থানার কলাবাড়ীয়া (তালুকদার পাড়া) গ্রামের সামচুল হক তালুকদারের ছেলে জাকির হোসেন তালুকদার কাটাপ্পা পেশায় শ্রমিক, তার নামে নড়াইল, খুলনা ও গোপালগঞ্জে ৩ টি ডাকাতি, ১ টি চুরি মামলা রয়েছে, কালিয়া থানার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে পারভেজ মৃধা দারোগা পেশায় শ্রমিক। তার নামে খুলনা, গোপালগঞ্জ জেলায় ৩ টি ডাকাতি মামলা, ১ টি চুরির মামলা রয়েছে। কালিয়া থানার বাবরাহা হালসা ইউনিয়নের শুক্তগ্রামের সিয়ার উদ্দিন খাঁনের ছেলে মফিজ খাঁ পেশায় মিস্ত্রী। তার নামে নড়াইল ও গোপালগঞ্জ জেলায় ২ টি ডাকাতি, ১ টি চুরি মামলা রয়েছে। খুলনা জেলার তেরখাদা থানার নালিযাচর গ্রামরে কামাল মোল্লার ছেলে দীন ইসলাম মোল্লা পেশায় মাটি কাটা শ্রমিক। খুলনা জেলার রুপসা থানার আইচগাতি কামার পাড়া ১ নাম্বার ওয়ার্ডের মৃত ভূষণ করের ছেলে সরজিৎ কর পেশায় স্বর্নকার।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পাখিমারা গ্রামের ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।###

আরও পড়ুন বীরগঞ্জে বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park