1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

ঝালকাঠির গাবখানে কলার কাঁদিতে ১ ডজন মোচা

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত
49

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির গাবখান এলাকায় একটি কলাগাছে এক ছড়ায় এক এক করে ১২টি মোচা ধরায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরল এ ঘটনা দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয়দের অনেকেই এটিকে বিস্ময়কর ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি ‘শেষ জামানার ইঙ্গিত’।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবখান এলাকার নদীর পাশ ঘেঁষে জনৈক মো. রিপন প্রায় এক বছর আগে রাস্তার পাশে কয়েকটি কলাগাছের চারা রোপণ করেন। সম্প্রতি গাছগুলোর মধ্যে একটি গাছে কলার ছড়া বের হয়। তবে সাধারণত একটি ছড়ায় একটি মাত্র মোচা হওয়ার কথা থাকলেও ওই গাছটিতে ধাপে ধাপে এক, দুই নয়,বরং মোট ১২টি মোচা বের হয়েছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি মোচাতেই কলা ধরেছে। প্রায় ৬ ফুট উচ্চতার এই গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। গ্রামের বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘১২ মোচার কলাগাছ’। অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল ঘটনা হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, “জীবনে অনেক কলাগাছ দেখেছি, কিন্তু একটি ছড়ায় ১২টি মোচা কোনোদিন দেখিনি। এটা সত্যিই বিস্ময়কর।”

আরেক স্থানীয় বাসিন্দা মতিন বলেন, “এমন অদ্ভুত ঘটনা আগে শুনিনি বা দেখিনি। অনেকে এটাকে শেষ জামানার আলামত বলছেন।” তবে কৃষি সংশ্লিষ্টদের মতে, এটি প্রকৃতির একটি বিরল জিনগত বা পরিবেশগত পরিবর্তনের ফল হতে পারে। তারপরও ব্যতিক্রমী এ কলাগাছটি এখন ঝালকাঠির মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আরও খবর: নরসিংদীর ডাযাবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park