
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে ৮০০ দুস্থ পরিবারের মাঝে জিআর চাল ও ১৪০ জনকে নগদ অর্থ বিতরণ
দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলের সহায়তায় ৮০০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল এবং ১৪০ জন অসহায় ব্যক্তি ও ১৪০ জন প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল,সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে পোনা মাছ অপমুক্ত
করেন প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
Leave a Reply