1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

পলাশবাড়ীর মনোহরপুরে অপরিকল্পিত মাটি খননে ধসে পড়ল ব্যস্ততম পাকা সড়ক, দুর্ঘটনার আশঙ্কায়

  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
90

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে গভীর মাটি খননের কারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পাকা সড়কের বড় অংশ ধসে পড়েছে। এতে সড়কটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও বাজারের ব্যবসায়ীরা।

ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের পুটিমারি চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে কলাম ও বিম নির্মাণের জন্য রাস্তার একেবারে গা ঘেঁষে গভীরভাবে মাটি খনন করেন। কিন্তু খননকাজ পরিচালনার সময় কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি রাস্তার স্থায়িত্ব রক্ষায় প্রয়োজনীয় গাইড ওয়াল বা প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই এ কাজ পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আইন-কানুন ও সরকারি বিধিনিষেধকে সম্পূর্ণ উপেক্ষা করে এই ঝুঁকিপূর্ণ খননকাজ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে খননের ফলে রাস্তার নিচের মাটি আলগা হয়ে যায়। একপর্যায়ে মাটির ভারসাম্য নষ্ট হয়ে হঠাৎ করেই পাকা সড়কের একটি বড় অংশ ধসে পাশের গভীর গর্তে বিলীন হয়ে যায়।
বর্তমানে সড়কটির অর্ধেকেরও বেশি অংশ মারাত্মকভাবে ভেঙে গেছে এবং অবশিষ্ট অংশটুকুও ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন চলাচলকারী মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান, কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য যানবাহনের জন্য সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় অন্ধকারে দুর্ঘটনার সম্ভাবনা আরও কয়েকগুণ বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, এটি শুধুমাত্র একটি ব্যক্তির অসচেতনতা নয়, বরং দায়িত্বহীনতার চরম উদাহরণ। স্থানীয় প্রশাসনের যথাযথ তদারকি ও নজরদারির অভাবে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। বাজার সংলগ্ন এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। সড়কটির এই ভয়াবহ অবস্থা জনদুর্ভোগের পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকেও মারাত্মকভাবে ব্যাহত করছে।

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরিকল্পিত খননকাজ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সচেতন মহল মনে করছে,সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা, যার দায় এড়াতে পারবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন অপর্না রায় দাস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park