1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

কিশোরগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত
83

ষ্ট্যাফ রিপোর্টার,

কিশোরগঞ্জ সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ মডেল থানার উদ্যোগে সদর থানাধীন গাইটালস্থ অতিথি কমিউনিটি সেন্টার-এ এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কিশোরগঞ্জের ব্যবসায়িক পরিবেশকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে ব্যবসায়ী সমাজ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা একত্রিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী সমাজ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবগঠিত কমিটির সদস্যরা অংশ নিয়ে এলাকার নিরাপত্তা, চাঁদাবাজি, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও বাস্তবধর্মী পরামর্শ তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান।

বক্তব্যে তারা কিশোরগঞ্জকে একটি আধুনিক, নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষভাবে সভায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জোরালো অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক, ব্যস্ত মোড় ও জনসমাগমপূর্ণ এলাকাগুলো ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানানো হয়।

এছাড়াও কিশোরগঞ্জ মডেল থানায় একটি আধুনিক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়, যেখান থেকে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিংয়ের মাধ্যমে চুরি, ছিনতাই, ইভটিজিং কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে যেকোনো অপরাধ, সন্দেহজনক কার্যকলাপ বা অসংগতি সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। পুলিশ ও জনগণের সমন্বিত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ কিশোরগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন মোল্লাহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park