1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

রৌমারীতে অবুঝ প্রেমের কান্ড: ইউনিয়ন পরিষদ চত্বরে কান্নায় ভেঙে পড়লো দুই তরুণ-তরুণী

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত
73

নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদ চত্বর বৃহস্পতিবার রাতে পরিণত হয় এক হৃদয়বিদারক ঘটনার নীরব সাক্ষীতে।

পরিবার ও সমাজের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে ভালোবাসার টানে একে অপরকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে দুই তরুণ-তরুণী। উপস্থিত শত শত মানুষের চোখে তখন নেমে আসে আবেগঘন এক দৃশ্য।

জানা যায়, পদ্মার চর গ্রামের মোঃ কবির হোসাইন (১৯) এবং বাওয়াইর গ্রাম এলাকার মোছাঃ জুঁই আক্তার (১৬)-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখলেও সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়।

সেখানে উভয় পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা চলাকালে একপর্যায়ে পরিবারগুলো ছেলে-মেয়েটিকে আলাদা করে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের প্রবল চাপের মধ্যেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে কবির ও জুঁই। তাদের আকুতি ছিল একটাই— “আমাদের আলাদা করবেন না।” উপস্থিত মানুষের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ চোখের জল লুকাতে পারেননি।

স্থানীয়দের মতে, ঘটনাটি শুধু দুটি তরুণ প্রাণের আবেগ নয়, বরং সমাজের প্রচলিত ধ্যান-ধারণা ও পারিবারিক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক বাস্তব চিত্র। ভালোবাসা, পরিবার, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত স্বাধীনতার টানাপোড়েন যেন একসঙ্গে ফুটে ওঠে ওই রাতের ঘটনায়।

অনেকের প্রশ্ন— শুধুমাত্র সামাজিক চাপ কিংবা পারিবারিক আপত্তির কারণে দুইজন মানুষকে আলাদা করে দিলেই কি তাদের মনের সম্পর্ক মুছে ফেলা সম্ভব? আবার অভিভাবকদের দৃষ্টিকোণ থেকেও রয়েছে ভবিষ্যৎ, বয়স ও সামাজিক নিরাপত্তার বিষয়টি।

রৌমারীর এই ঘটনাটি নতুন করে ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে। সমাজ কি আরও সহানুভূতিশীল হতে পারে না? পারিবারিক সম্মান রক্ষা করার পাশাপাশি সন্তানের অনুভূতি ও মানসিক অবস্থাকেও কি গুরুত্ব দেওয়া উচিত নয়?

ভালোবাসার এই নীরব কান্না হয়তো সময়ের সঙ্গে হারিয়ে যাবে, কিন্তু ইউনিয়ন পরিষদ চত্বরে সেই রাতের দৃশ্য উপস্থিত মানুষের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকবে। দুটি অবুঝ প্রাণের সেই আকুতি যেন সমাজকে অন্তত একটু মানবিক হওয়ার বার্তা দিয়ে।

আরও খবর: রাজিবপুরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park