1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

স্বেচ্ছায় আত্মসমর্পণ ও পুনর্বাসনে কিশোরগঞ্জে জেলা পুলিশের ব্যতিক্রম উদ্যোগ

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত
118

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ

মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বেচ্ছায় আত্মসমর্পণের মাধ্যমে অপরাধমুক্ত জীবনে ফিরিয়ে আনা এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যেই আয়োজন করা হয় এই কর্মসূচির।

রবিবার (৩ মে ২০২৬) বিকেলে বত্রিশ মনিপুর ঘাট মসজিদ মাঠে আলোচনা সভা, সচেতনতামূলক বক্তব্য এবং দেশীয় অস্ত্র জমাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম শরিফ ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া। রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উপস্থিতদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নিশাত ও সাধারণ সম্পাদক নওশাদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রনেতা মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জেলা বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাশ, শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজুয়ান আহম্মেদ, যুবদল নেতা আমান উল্লাহ আমান, সমাজসেবক ফরিদ আহম্মেদ এবং শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দুলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য বড় ধরনের হুমকি। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। বক্তারা মাদক ব্যবসায় জড়িতদের প্রতি আহ্বান জানান, তারা যেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে নতুন জীবন শুরু করার সুযোগ গ্রহণ করেন।

সভায় পুনর্বাসনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা জানান, আত্মসমর্পণকারীদের জন্য কাউন্সেলিং, কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ থেকে ফিরে এসে সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

একই সঙ্গে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ দেশীয় অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয় এবং অনুষ্ঠানে অস্ত্র গ্রহণ করা হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে অপরাধ কমে আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির সঞ্চালনা করেন জীবন চন্দ্র দাশ। আয়োজকরা মনে করছেন, সচেতনতা ও পুনর্বাসনভিত্তিক এ উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ “যাকাতকে চাঁদাবাজির চেয়ে খাটো করা হয়েছে”— নিলোফার মনির বক্তব্যে তীব্র ক্ষোভ ছাত্রশিবিরের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park