
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর থানাধীন ২ নং কোদালকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত মোটরসাইকেল থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জানা যায়, অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কোদালকাটি বাজারে জাকিরের ‘স’ মিলের সামনে পাকা রাস্তার উপর একটি নীল রংয়ের বাজাজ বক্সার সিটি ১০০ মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি তল্লাশি চালায়।
তল্লাশিকালে মোটরসাইকেলের ভেতরে রক্ষিত অবস্থায় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক ও পলাতক আসামী হিসেবে মোঃ নুরনবী (পিতা: মৃত আমির উদ্দিন), সাং- সাজাই মাস্টারপাড়া, থানা- রাজিবপুর, জেলা- কুড়িগ্রাম এর নাম জানা গেছে। তবে অভিযান চলাকালে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মাদকবিরোধী সচেতনতা আরও জোরদারের দাবি উঠেছে।
আরও খবর: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Leave a Reply