আব্দুস সামাদ, শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকূপায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ১৭ বোতল কাশির সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শৈলকূপা থানা পুলিশের এএসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মমিনুল ইসলাম মিঠন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ বোতল নিষিদ্ধ ঘোষিত ‘ইস্কাপ’ নামের কাশির সিরাপ উদ্ধার করা হয়। আটক মমিনুল ইসলাম মিঠন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার হিজলগাড়ী এলাকার মোনসের আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে শৈলকূপা থানা পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরও খবর: ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু...
পুলিশ সূত্রে জানা যায়, শৈলকূপা থানা পুলিশের এএসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মমিনুল ইসলাম মিঠন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ বোতল নিষিদ্ধ ঘোষিত ‘ইস্কাপ’ নামের কাশির সিরাপ উদ্ধার করা হয়।
আটক মমিনুল ইসলাম মিঠন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার হিজলগাড়ী এলাকার মোনসের আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থানা পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply