1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

নৈতিকতার চর্চা ছাড়া নারী-শিশুর প্রতি সহিংসতা কমবে না : চট্টগ্রাম ডিসি

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
173

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “নারী ও কন্যাশিশুসহ সহিংসতার শিকার ব্যক্তিদের ওপর যারা নির্যাতন চালায়, তারা আমাদেরই সমাজের অংশ। শুধুমাত্র আইন প্রয়োগ বা সভা-সেমিনারে বক্তব্য দিলেই সহিংসতা বন্ধ হবে না; প্রয়োজন নিজ জীবনে নৈতিকতা চর্চা ও চরিত্রের পরিবর্তন।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ বছরের প্রতিপাদ্য ছিল— নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন।

র‍্যালি ও সভায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। মুক্ত আলোচনায় ব্রাক, ইপসা, প্রত্যাশী, ইলমা, কারিতাস, সিডিসি, উষা নারী উন্নয়ন সংস্থা, ওয়াইএএসডি, যুগান্তর, ঘাসফুল, বিটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনলাইনে নারীর নিরাপত্তায় ডিজিটাল সচেতনতা বৃদ্ধি, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয়করণ, প্রতিবন্ধী ও প্রবাসী পরিবারের নারী সদস্যদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ এবং পারিবারিক সহিংসতা রোধে সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা গত দশ মাসের সহিংসতার পরিসংখ্যান উপস্থাপন করে জানান, আইন প্রয়োগের পাশাপাশি পরিবারভিত্তিক শিক্ষা ও সমাজজুড়ে নিয়মিত প্রচারণা অপরিহার্য।

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সব এনজিওর মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারী ও শিশুর তথ্য সংগ্রহ করে সমন্বিত কার্যক্রম চালুর প্রস্তাব দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নারীর স্বাবলম্বিতায় কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জেলে তিন হাজারের বেশি মাদক মামলার আসামি শাস্তি ভোগ করছে, কিন্তু সমাজ থেকে মাদক কমছে না। এটি প্রমাণ করে কেবল আইন প্রয়োগে অপরাধ কমে না। পরিবার থেকে নৈতিকতার শিক্ষা শুরু হলে সহিংসতা কমবে।” তিনি নারী-শিশুর জন্য নিরাপদ পরিবার, নিরাপদ সমাজ ও নিরাপদ রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গণপরিবহনে নারীর প্রতি যেকোনো সহিংস ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিবারের অভ্যন্তরীণ সংকট নারীর ওপর চাপিয়ে না দেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি এবং নারীর শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আরও পড়ুন কালিহাতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park