
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ এর অর্থায়নে ২৬ নভেম্বর ২০২৫ ইং বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে এক বণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।র্যালী টি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রদর্শনী মেলায় এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ, সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, খামারী মোঃ আঃ হাই শেখ প্রমূখ।
Leave a Reply