1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

গোপালগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বাবুল মল্লিকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
193

বিশ্বজিৎ চন্দ্র সরকার, জেলা গোপালগঞ্জ: গোপালগঞ্জে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক (এসআরসি) বাবুল মল্লিকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

অনুসন্ধানী সাংবাদিকদের একাধিক পর্যালোচনায় উঠে এসেছে, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা কৌশলে কর্মচারীদের ব্যবহার করে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত।

স্থানীয় সূত্র ও প্রাপ্ত নথিপত্রে জানা যায়, সহকারী পরিচালক বাবুল মল্লিক যোগদানের পর প্রথম দিকে ছাত্রছাত্রীদের সনদ নিজ হাতে প্রদান করলেও, পরবর্তীতে ঘুষ আদায়ের উদ্দেশ্যে চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে সনদ বিতরণের দায়িত্ব দেন। এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে অর্থ আদায় শুরু করেন।

অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানের এক নৈশপ্রহরী রতন মুন্সি সরাসরি ছাত্রছাত্রীদের হাতে সনদ প্রদান করছেন এবং বিনিময়ে অর্থ নিচ্ছেন। যা সরকারি নীতিমালার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও পুতুল, তামিম ও সবুজ নামের আরও কয়েকজন কর্মচারীকেও একইভাবে বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যে তার কথামত কাজ করবে না তাকে ব্যাপক শাস্তির ভয় দেখানো হয়।

প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কর্মচারী সেলিম , “ নিয়মমাফিক অফিসের কাজ করতে চান, কিন্তু সহকারী পরিচালক তাকে নানা অজুহাতে কাজ থেকে দূরে রেখেছেন।”

অভিযোগ রয়েছে, সহকারী পরিচালক বাবুল মল্লিক সরকারি কোষাগারে টাকা জমা না দিয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন। অফিসের রেজিস্ট্রারে দেখা গেছে, দিনেশ চন্দ্র অধিকারী নামের এক শিক্ষার্থীর কাছ থেকে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর ১,০০০ টাকা গ্রহণ করা হলেও রশিদে মাত্র ৪৫০ টাকা দেখানো হয়েছে (রশিদ নং: ১৩৭০২২৩)। অথচ উক্ত অর্থ ওই তারিখে সরকারি কোষাগারে জমা হয়নি বলে রেজিস্টারে প্রমাণ মেলে।

এ বিষয়ে সহকারী পরিচালক বাবুল মল্লিকের সঙ্গে কথা বললে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো অনিয়ম করিনি। যদি আমার অফিসের কেউ করে থাকে, তা খতিয়ে দেখব।” তবে যখন তার বিরুদ্ধে প্রমাণের কথা বলা হয়, তিনি সাংবাদিকের সঙ্গে একান্তে দেখা করার অনুরোধ জানান।

পরবর্তীতে এক বিএনপি নেতার মাধ্যমে সাংবাদিককে সংবাদটি প্রকাশ না করার জন্য ভদ্রভঙ্গিতে হুমকি দেওয়া হয়। সেই কথোপকথনের অডিও সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

বাবুল মল্লিকের আগের কর্মস্থল শরীয়তপুরেও একই ধরনের অভিযোগ ছিল। সেখানে অফিসে বসেই তিনি সরাসরি টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে, যার একটি গোপন ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে এসেছে।

গোপন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে ডিগ্রি প্রোগ্রামে ভর্তি ফি বাবদ ৪,০০০ টাকা সরকারি নির্ধারিত থাকলেও বাবুল মল্লিক শিক্ষার্থীদের কাছ থেকে ৫,০০০ টাকা করে নিচ্ছেন।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম দেখে আসছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

আরও খবর : ডিবির পুলিশের অভিযানে ইয়াবাসহ পিকআপ ট্রাক চালান আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park