1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

দিনাজপুরে প্রেস ব্রিফিংয়ে প্রাণ দাসের আ’ত্মহ’ত্যা নয়-হত্যা: বিষয়টি নিশ্চিত ডিআইজি আশরাফ

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পঠিত
261

নিজস্ব প্রতিবেদক মোহাঃ ফজলুর রহমানঃ দিনাজপুরে বীরগঞ্জের প্রাণ দাসের আত্মহত্যা নয়,পরিকল্পিত হ’ত্যা!
পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যা রহস্য
দিনাজপুরের বীরগঞ্জে প্রাণ দাসের (২৫) মৃ’ত্যু’কে প্রথমে আ’ত্মহ’ত্যা বলে দাবি করা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এটি আ’ত্মহ’ত্যা নয়,বরং পরকীয়ার জেরে সংঘটিত এক সুপরিকল্পিত হত্যা। বুধবার-২৯ অক্টোবর-২০২৫ বিকেলে দিনাজপুর পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,”প্রাণ দাস হত্যাকাণ্ডটি প্রথমে আ’ত্মহ’ত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হলেও আমাদের তদন্তে প্রমাণ মেলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
গত ২০ অক্টোবর ২০২৫ নিহত প্রাণ দাসের মা সারতী রাণী দাস বীরগঞ্জ থানায় ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা নং-৩৪ দায়ের করেন। হতদরিদ্র দিনমজুর শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন যে, তার ছেলেকে হত্যা করা হয়েছে। বহুবার থানায় গিয়েও কোনো সঠিক তদন্ত না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত পিবিআই দিনাজপুরের কাছে আবেদন করেন।
পিবিআইয়ের তদন্তে উঠে আসে ঘটনার দিন প্রাণ দাসকে হত্যা করেন তার শ্বশুর নিপেন্দ্র নাথ রায়,শাশুড়ি জোসনা রানী,স্ত্রী পূজা রাণী দাস এবং ভায়রা দিপু রায়। হ’ত্যার পর তারা ঘটনাটিকে আ’ত্মহ’ত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। শাশুড়ি প্রথমে থানায় গিয়ে”ইঁদুর মারার বিষ খেয়ে আ’ত্মহ’ত্যা”বলে একটি অপমৃ’ত্যু মামলা দায়ের করেন। তবে পিবিআই দিনাজপুরের এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ছায়া তদন্তে সত্য উদ্ঘাটিত হয়। প্রমাণ মেলে,এটি ছিল একটি সুনিপুণভাবে সাজানো হ’ত্যাকাণ্ড।


পরবর্তীতে ২০ অক্টোবর রাতে চারজন আসামিকে বীরগঞ্জের ডাকেশ্বরী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদে দিপু রায় ও পূজা রাণী দাস হ’ত্যার কথা স্বীকার করেন। দিপুর জবানবন্দি অনুযায়ী,পূজা রাণীর-পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক কলহ থেকে প্রাণ দাসকে হ’ত্যা করা হয়। পরে দিপুর ঘর থেকে হ’ত্যায় ব্যবহৃত ইট তৈরির ফার্মা ও খাট জব্দ করে পুলিশ।
তদন্তের নেতৃত্বে ছিলেন পিবিআই দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন পিবিআই সবসময় গুরুত্বপূর্ণ মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তে কাজ করে আসছে। এই মামলাটি ছিল এক অসহায় মায়ের কান্নার প্রতিদান। আমরা স্বল্প সময়ের মধ্যেই প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এতে সাধারণ মানুষের মধ্যে পিবিআইয়ের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।
প্রেস ব্রিফিংয়ে পিবিআইয়ের ইন্সপেক্টর মোস্তাফিজ, সাব-ইন্সপেক্টর মেহেদী হাসানসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এ সমম উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park