1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে অবরোধ কর্মসূচি

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
153

মোল্লাহাট সংবাদদাতা: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির পক্ষ থেকে মোল্লাহাটে ব্যাপক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) সকাল ৮ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো মানুষ উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জড়ো হন। পরে তারা ঢাকা-খুলনা মহাসড়কে ব্যারিকেড দিয়ে পুর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবরোধ ঘোষণা করেন।

অবরোধে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, বাগেরহাটের চারটি আসন সংকুচিত করে সংসদীয় এলাকা পুনর্বিন্যাস করায় জেলার মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। জেলার আয়তন, জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এ এলাকায় চারটি আসন থাকা যৌক্তিক বলে দাবি জানান তারা। বক্তাদের অভিযোগ, আসন কমিয়ে দেওয়ার ফলে বাগেরহাটের মানুষ দীর্ঘমেয়াদে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রমে বঞ্চিত হবে।

অবরোধ চলাকালে সকাল থেকে মোল্লাহাটের ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে দূরপাল্লার বাস, ট্রাক ও স্থানীয় পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে চাকরিজীবীরা ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। পুলিশের উপস্থিতিতে অবরোধকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধে অংশগ্রহণকারীরা বলেন, “বাগেরহাট একটি ঐতিহাসিক ও সম্ভাবনাময় জেলা। এই জেলার মানুষকে কখনোই প্রান্তিক অবস্থানে রাখা যায় না। তাই যত দ্রুত সম্ভব ৪টি আসন পুনর্বহাল করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

উক্ত সর্বদলীয় অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান , সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, উপজেলা জামায়াতের আমীর কৃষিবিদ হাসমত আলী সরদার, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা নিজাম উদ্দিন, খেলাফত মজলিসের আমির মাওলানা হাফিজুর রহমান সহ সকল রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন হিলিতে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন করেছেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park