
সাইদুর রহমান (রুবেল মোল্লা) :ঢাকা জেলা প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন বাবু (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নি-হ-ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা-বাজার সড়কের মমতাজ হাসপাতালের সামনে এই দু-র্ঘ-ট-না ঘটে।
নি-হ-ত বাবু ধামরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাকুরিয়া পাড়ায় আসাদ আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনারামপুর গ্রামের মৃ-ত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন বাসচালক ছিলেন এবং পলাশ পরিবহনে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাবু মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মাথায় মা-রা-ত্ম-ক আঘাত লাগে এবং মাথার কিছু অংশ থেঁতলে যায়। ঘটনাস্থলেই সে মা-রা যায়।
দু-র্ঘ-ট-না-র পর ট্রাক সড়কের পাশে রেখে ট্রাকচালক বারেক (৫০) পালিয়ে যান। তবে স্থানীয় জনতা ট্রাকের হেলপার আজিজ (৬৩) কে আটক করে পুলিশে সোপর্দ করে। হেলপার আজিজ সাভার থানার আমিনবাজার ইউনিয়নের পাচগাইছা এলাকার বাসিন্দা এবং মৃত- হান্নান মিয়ার ছেলে।
ধামরাই থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। ঘা-ত-ক ট্রাকচালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে
আরও পড়ুনঃ গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা,,
Leave a Reply