1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

প্রকাশ্য দিবালোকে দস্যুতা: বড়লেখায় লুট হওয়া টাকা ও মালামালসহ দুই দস্যু গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত
58

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় প্রকাশ্যে সংঘটিত এক দস্যুতার ঘটনায় জড়িত দুই দস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মহানগরীর শাহপরান থানা এলাকার কাজিরবাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ ৯৯ হাজার ৫০০ টাকা, একটি স্মার্টফোন, দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, ধারালো দা এবং অপরাধ সংঘটনের সময় পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা।

তিনি জানান, ভুক্তভোগী আব্দুল আহাদ গত ৩০ জুলাই দুপুরে পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করেন। তিনি তার কন্যা সুহাদা আক্তার-এর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

সুহাদার ভ্যানিটি ব্যাগে আরও ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরি রুপার চেইন ও একটি জাতীয় পরিচয়পত্র ছিল। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ১৬ হাজার টাকার মালামাল ছিল ব্যাগটিতে।

বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা চারজন দস্যু তাদের গতিরোধ করে। পরে গলায় ধারালো দা ধরে ভয়ভীতি দেখিয়ে ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে পুলিশ।

পরবর্তীতে ১ আগস্ট সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহপরান থানার কাজিরবাজার এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১. সেলিম আহমদ ওরফে অনিক ওরফে ভটলা সেলিম, গ্রাম– কুলাউড়া, থানা– কুলাউড়া, জেলা– মৌলভীবাজার। ২. সাকিব আহমদ, পিতা– মৃত মানিক মিয়া, গ্রাম– মির মহল্লা, থানা– শাহপরান (এসএমপি), জেলা– সিলেট।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, চৌকস অফিসার এসআই রতন কুমার হালদারসহ অন্যান্য কর্মকর্তারা।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট অঞ্চলে সংঘটিত অন্যান্য ছিনতাই বা দস্যুতার ঘটনার সঙ্গে গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা থাকতে পারে।

ভুক্তভোগীরা যদি এদের শনাক্ত করতে পারেন, তবে মৌলভীবাজার জেলা পুলিশ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ভিজিডি কার্ড থেকে নাম কর্তনের অভিযোগে রাজিবপুরে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park