1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

বোষ্টন-বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন এর অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯১ বার পঠিত
130

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

পারষ্পরিক অসহিষ্ণুতার কারনে আমাদের সমাজ বা সংগঠনের মধ্যে বিরোধ এবং অনৈক্য জোরদার হচ্ছে। আমরা ধর্ম করতে গিয়ে ধর্মান্ধ মৌলবাদী হয়ে যাচ্ছি।

ধর্মের নামে যেন দরজা- জানালা সবকিছু বন্ধ করে দিয়ে  আলো-বাতাসহীন অবস্থায় ধর্মচর্চা করছি । খবর বাপসনিউজ।

গত ১৯শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত বোষ্টন-বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ড.সৌমেন বড়ুয়া উপরোক্ত বক্তব্য রাখেন।

সভাপতি প্রজয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষক  অনুষ্ঠানে ড.সৌমন বলেন,কৃষ্টি সংস্কৃতি চর্চার জন্য সংগঠনের গুরুত্ব অপরিসীম এবং  সংগঠন সুস্থ্য সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে।

আমরা আন্তরিকতা এবং সহনশীলতার মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ সৃষ্টি করতে পারি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইন্জিনীয়ার দেবাশীষ বড়ুয়া।

তিনি বোষ্টন-বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন এর নেতৃত্বের প্রশংসা করে বলেন, একটি সংগঠন একটা সমাজকে রক্ষা করে, ধর্মীয় চর্চা সমুন্নত রাখতে পারে এবং জাতির কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় অপরিহার্য ভুমিকা রাখে।

তিনি সংগঠনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।  সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সভাপতি, ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিষ্টস এ-র মহাসচিব সুহাস বড়ুয়া বলেন, সংগঠন ছাড়া নেতৃত্ব সৃষ্টি করা যায় না এবং সংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা অর্জন সম্ভব হয়।

প্রাক্তন সহ-সভাপতি রাতুল বড়ুয়া সকলকে অহিংসা চর্চার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি সিমুল বড়ুয়া, পুনঃ নির্বাচিত সভাপতি প্রজয় বড়ুয়া ও সোহেল বড়ুয়া এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নব নির্বাচিত সহ-সভাপতি  দীপন বড়ুয়া।

কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন, রনি বড়ুয়া, অর্থ সম্পাদক, সবুজ বড়ুয়া, গণমাধ্যম সম্পাদক, নাটোরাজ বড়ুয়া ধর্মীয় সম্পাদক, অয়ন বড়ুয়া, যুগ্ন-সম্পাদক, অঞ্জু বড়ুয়া -সাংস্কৃতিক সম্পাদক, নির্বাহী সদস্যরা হলেন প্রাক্তন সভাপতি যথাক্রমে তরুন বড়ুয়া, সিমুল বড়ুয়া এবং সুহাস বড়ুয়া। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও পড়ুন

    ঝিনাইগাতীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park