
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের বরদা গ্রামে স্থানীয় যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। এ আয়োজন করেন উপজেলা পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি মোঃ লিটন হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর মির্জাপুর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নাঈম ইসলাম এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্যে মোঃ লিটন হোসেন বলেন-
বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সামাজিক অবক্ষয় ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার পাঠ দেয়। বরদা গ্রামের তরুণদের মাঝে ফুটবল বিতরণের মাধ্যমে আমরা তাদের মাঠমুখী করতে চাই, যেন তারা সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, “পেশাজীবী অধিকার পরিষদ সবসময় সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। ভবিষ্যতেও শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
স্থানীয় যুবসমাজ ও নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন
Leave a Reply