1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস ঝালকাঠিতে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ, বাড়বে কৃষি ও মাছের উৎপাদন বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট চিরিরবন্দরে মাইনুদ্দিনের জানাজার নামাজে হুইপ আখতারুজ্জামান মিয়া বিদুৎ বিভাগের নিষেধ অমান্য করে নির্মাণ কাজ, বিদ্যুৎ স্পর্শে হয়ে মিস্ত্রি মৃত্যু গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে শিক্ষানবিশ আইনজীবীর ওপর আদালতকক্ষে হামলার অভিযোগ, আইনজীবী সমিতির হস্তক্ষেপ কামনা রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক দিনাজপুরের কাহারোল বাজারে খালের ওপর অবৈধ সেতু নির্মাণের অভিযোগ, পানি নিষ্কাশনে বাধা ও ফসলের ক্ষতির আশঙ্কা চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

বকশীগঞ্জে আ. লীগ সভাপতির বাসায় দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৪০ বার পঠিত
129

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শাহীনা বেগমের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ পৌর শহরের নয়াপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহীনা বেগমের ছোট বোন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতদল বাসার পেছনের গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে পেছনের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে ডাকাতদল তার বৃদ্ধ মায়ের রুমে গিয়ে তার মাকে জিম্মি করে।

মায়ের চিৎকারে অন্য রুম থেকে তারা তিন বোন ও কাজের মেয়ে মায়ের রুমে আসেন। রুমে আসা মাত্রই ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের গলায় ও হাতে থাকা স্বর্ণের গহনা লুট করে। ছয়-সাতজন ডাকাত সদস্য ভয়ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে রাখে এবং অন্য ডাকাত সদস্যরা প্রতিটি রুমে ঢুকে আলমারি, শোকেস ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে নগদ প্রায় ২০ লাখ টাকা, ৩টি মোবাইল ফোন ও আনুমানিক ১২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ওই বাসায় প্রায় ঘণ্টাব্যাপী লুটপাট চালায় ডাকাতদল। ডাকাতরা চলে যাওয়ার পর বাসার লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহীনা বেগম জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য আমি ঢাকায় ছিলাম। গভীর রাতে ডাকাতদল আমার মা-বোনদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। ঢাকা থেকে বাড়িতে ফিরছি। বাড়ি ফিরে আইনগত ব্যবস্থা নেব।

বকশীগঞ্জ থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান জানান, রাতে টহল ডিউটির দায়িত্ব পালনকালে ওসি তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত নয়াপাড়ায় পৌঁছেন তিনি। পুলিশ যাওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যায়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে দ্রæত আরো পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জেনেছি। পুলিশ তৎপর রয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃবকশীগঞ্জে ৩৪ বছরেও বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে না পাওয়ায় ভূমিহীন পরিবারের সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park