1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পু! আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা, তৃণমূলে উচ্ছ্বাস

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০৫ বার পঠিত
113

নিজস্ব প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নানা জল্পনা কল্পনার মধ্যদিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে নতুন নেতৃবৃন্দের নিকট নবগঠিত কমিটি হস্তান্তর করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নিকট কমিটি হস্তান্তর করেন।

এর আগে ১২ মার্চ ৫ সদস্য উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির আংশিক কমিটিতে বর্তমান আহবায়ক মানিক সওদাগরকে সভাপতি , সাবেক ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক, হাসিবুল ইসলাম সঞ্জুকে সিনিয়র সভাপতি, রফিকুল ইসলাম কারীকে যুগ্ন সাধারণ সম্পাদক ও ময়নুর রহমান সম্পদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এছাড়াও পৌর বিএনপিতে জামালপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামাকে সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি শাকিল তালুকদারকে সাধারণ সম্পাদক, ছানু সওদাগরকে সিনিয়র সহসভাপতি, নজরুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহজাহান পারভেজ শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।

এদিকে নতুন কমিটি ঘোষণার বকশীগঞ্জ উপজেলায় বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতোমধ্যে আনন্দ মিছিল করে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে দলের নেতা কর্মীরা।

নবগঠিত বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, এই কমিটির মাধ্যমে তৃণমূলের নেতা কর্মীদের আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। নেতা কর্মীদের চাওয়া পাওয়ার মূল্যায়ণ করেছে বিএনপি। এই কমিটি আগামি নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয়ে ত্বরানিত করবে। তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য গত ১৮ ফেব্রয়ারি বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ২৩ দিন পর ১২ মার্চ উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে জামালপুর জেলা বিএনপি।

আরও পড়ুনঃনরসিংদীতে বন্ধুদের নিয়ে নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park